মিয়ানমারে পরিচালিত অনলাইন প্রতারণা কেন্দ্রের সঙ্গে জড়িত কুখ্যাত বাই পরিবারের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ৫ জনের উপস্থিতি ও ১ জনের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
পাকিস্তানের একটি আদালত শনিবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরি করে চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৯ জুন) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক আনোয়ার ছাদাত এ রায় দেন।
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনকে পানিতে চুবিয়ে হত্যার পর লাশ কচুরিপানার নিচে গুম করা হয়। এ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।
লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আশুলিয়ার গার্মেন্টকর্মী মো: তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে টাকা আদায়ের ঘটনায় প্রত্যেকের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।